প্রযুক্তি বিষয়ে যারা কাজ করছেন তারা বর্তমানে ভাল অবস্থানে আছেন। প্রযুক্তি বিষয় চাকরীর তথ্য নিয়ে কাজ করা ডাইস হোল্ডিংস জানাচ্ছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালীতে কর্মরত সফটঅয়্যার এবং অন্যান্য প্রকৌশলীদের বেতন গতবছন ৫.২ ভাগ বেড়েছে। বর্তমানে তাদের গড় বেতন ১,০৪,১৯৫ ডলার। সিলিকন ভ্যালীর বাইরে বাকি আমেরিকায় গড় বেতন ৮১,৩২৭ ডলার।
ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে নতুন এবং পুরনো সব ধরনের কোম্পানী বিপুল পরিমান নিয়োগ দিচ্ছে। ফলে বেতনও বেড়ে যাচ্ছে। এই প্রথমবারের মত গড় বেতন লক্ষ ডলার ছাড়িয়ে গেছে।
Advertisement
