ফেসবুকে ক্লিক-জ্যাকিং নামে এক স্প্যাম আক্রমনের কারনে তাদের স্বাভাবিক কার্যক্রম এতটাই ব্যাহত হয়েছে যে তারা এজন্য আদালতে গেছে। তাদের ধারনা এডসেন্ট মিডিয়া নামের একটি কোম্পানী এর পেছনে রয়েছে। তাদের নামে মামলা করা হয়েছে।
ফেসবুকে স্প্যাম ব্যবহার নতুন বিষয় না। ক্লিকজ্যাকিং বিজ্ঞাপনে আকর্ষনীয় ভিডিওর লোভ দেখানো হয়, সাথে কোড যুক্ত করা থাকে। এগুলি ব্যবহারকারীর বিভিন্ন পেজে ছড়াতে থাকে। তাদের পেজে অন্য কেউ ক্লিক করলে তাদের কাছেও বিজ্ঞাপন চলে যায়।
বলা হচ্ছে এডসেন্ড এই অবৈধ পথ বের করার পর অন্যরাও এই পথে কাজ করছে। ফেসবুকে স্প্যাম এর পরিমান শতকরা ৪ ভাগের কম। ইমেইলের ক্ষেত্রে এই পরিমান ৭৪ ভাগ। কাজেই ফেসবুক এখনও তুলনামুলক ভাল আছে।
এডসেন্ড এর বার্ষিক আয় ২ কোটি ডলার। তারা মামলার প্রতিক্রিয়ায় জানিয়েছে এখনও তাদের আইনজীবি ঠিক করা হয়নি।
